ঢাকাMonday , 7 March 2022
  • অন্যান্য

আরএমপিতে গ্রেফতার ১৬, মাদকদ্রব্য উদ্ধার

March 7, 2022 11:59 am । ২১১ জন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত কয়েকজনের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রফতার করা হয়।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত থেকে ১২ গ্রাম হেরোইন, ১৪০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Paris
Paris