গ্রীনসিটি ডেস্ক:
রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
সোমবার দুপুর ২টা ২০-এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে যুগান্তরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা দেওন আজাদ।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো কিছু কিছু জায়গায় আগুন দেখা যাচ্ছে। তবে কী কারণে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১০ ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তবে ডিএমপির চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন, স্থানীয় দেবী দাস ঘাট লেনে একটা প্লাস্টিক কারখানায় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহযোগিতা করছে পুলিশ প্রশাসন।
যুগান্তর





