নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত মোসা: রজিনা বেগম (২৬)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদোবুড়ি এলাকার মো: আরিফের স্ত্রী।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ৭ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল, এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় এক মহিলা গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধা ৬টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রজিনাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





