ঢাকাSaturday , 4 March 2023
  • অন্যান্য

নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিলেন সোনাক্ষী

March 4, 2023 8:07 pm । ১১৭ জন

খ্যাতিমান বলিউড তারকা সোনাক্ষী সিনহা বার্লিন থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার হাতে এখন বড় কাজের প্রস্তাব। এমন সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি। খবরটি তার ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন। খবরটি হচ্ছে, নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন সোনাক্ষী।

জানা গেছে, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’সিনেমার সেটে যোগ দিচ্ছেন সোনাক্ষী। সম্প্রতি মুম্বাইয়ে এক দফা শুটিং শেষ হয়েছে এই সিনেমার। প্রযোজক জ্যাকি ভগানি এবার তার দলকে নিয়ে গেছেন স্কটল্যান্ড। সেখানেই পৌঁছে যাবেন সোনাক্ষী। তাই শেষ মুহূর্তের উত্তেজনা ধরে রাখতে পারছেন না।

Sonakshi Sinha's latest photoshoots go viral on social media- The Etimes  Photogallery Page 60

এই সিনেমার মূল দুই আকর্ষণ দুই মিয়াঁ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। সোনাক্ষী সোশ্যাল মিডিয়ায় যোগদানের কথা জানিয়ে লিখেছেন, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার মতো অসাধারণ প্রকল্পটির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।

অক্ষয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। কিন্তু এই প্রথমবার টাইগারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আমার আর তর সইছে না!’

900+ ❤️sonakshi sinha .❤️ ideas in 2023 | sonakshi sinha, bollywood, fashion

পরিচালক আলি আব্বাস জাফরেরও প্রশংসা করলেন সোনাক্ষী। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আলি আব্বাসের মতো গুণী পরিচালকের কাজ, এই সিনেমা ব্লকবাস্টার না হয়ে যায় না। দর্শকের জন্যও আমরা কী জমিয়ে রাখছি তা কেউ কল্পনা করতে পারবেন না!’

এরই মধ্যে মধ্যেই সঞ্জয় লীলা ভানশালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন সোনাক্ষী। এই সিরিজ দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন নায়িকা। সব মিলিয়ে সোনাক্ষীর ভক্ত-অনুরাগীরা নতুন কিছু পেতে যাচ্ছে।

জাগোনিউজ