ঢাকাWednesday , 10 May 2023
  • অন্যান্য

পুলিশের সহায়তায় হারানো ল্যাপটপ ফিরে পেলেন রাজশাহী কলেজ শিক্ষক

May 10, 2023 8:27 pm । ১১৬ জন

রাজশাহী নগরীতে হারানো ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্র উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে আরএমপি’র বোয়ালিয়া থানা পুলিশ।

আজ বুধবার সকালে থানায় অফিসার ইনচার্জ মালিকের নিকট উদ্ধারকৃত ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্র হস্তান্তর করেন।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী কলেজ, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজের একটি ল্যাপটপ-সহ কিছু অফিসিয়াল কাগজপত্র গত ৯ই মে রাত ১১ টায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখপাড়া এলাকা হতে হারিয়ে যায়। এরপর তিনি অনেক খোঁজাখুঁজির পর তা না পেয়ে বোয়ালিয়া থানায় একটি হারানো জিডি করেন।

উক্ত জিডির পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার একটি টিম হারানো ল্যাপটপ-সহ কাগজপত্রাদি উদ্ধারে অভিযান শুরু করেন। পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশের ওই টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো ল্যাপটপের সন্ধান পায়।

এরপর আজ বুধবার (১০ই মে) (৯ই মে দিবাগত) ভোর সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা হতে হারিয়ে যাওয়া ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্রাদি উদ্ধার করে। পরে তা মালিকের নিকট হস্তান্তর করে।

সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজ তাঁর হারানো ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্রাদি এত দ্রুত সময়ে ফেরত পেয়ে অত্যন্ত অনন্দিত। তিনি আরএমপি’র পুলিশ কমিশনার ও সাইবার ক্রাইম ইউনিট-সহ বোয়ালিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Paris
Paris