ঢাকাFriday , 7 June 2024
  • অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

June 7, 2024 8:49 pm । ১৪০ জন

জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ তিন জন নিহত হয়েছে।

বজ্রপাতে নিহতরা হচ্ছেন- শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গার সুভাস ভক্তের স্ত্রী ববি ভক্ত (৩২), শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলীর কন্যা কবিতা খাতুন, (১১) এবং ভোলাহাট উপজেলার আন্দিপুর হঠাৎপাড়ার ইসলাম আলীর কন্যা আমেনা খাতুন, (১০)।

পুলিশ ও স্হানীয় সূত্রমতে, দুপুর দু’টার সময় বাড়ির সামনে বসে থাকা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় ববি ভক্ত।

অন্যদিকে বিকেল ৩টার সময় বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায় শিশু কবিতা খাতুন । এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় সে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করেন।

বিকেল পৌনে ৩টায় ঝড়বৃষ্টির সময় আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে আহত হয় আমেনা খাতুন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার বাসসকে নিশ্চিত করেন।

বাসস

Paris
Paris