১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অজুহাত খুঁজলে উন্নতি করা যায় না: বাংলাদেশি ভক্তদের হার্শা ভোগলে

প্রকাশিত: ৩ November ২০২২, ৬:৩২ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
অজুহাত খুঁজলে উন্নতি করা যায় না: বাংলাদেশি ভক্তদের হার্শা ভোগলে
বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের ক্রিকেট মানেই যেন বিতর্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ-২ এর ম্যাচে অ্যাডিলেডেও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশের উইকটেকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ভারতের বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ করেন।

এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলেছে বিতর্কের ঝড়। দুই দলের ভক্তদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক। তাতে যোগ দিলেন অভিজ্ঞ ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে মিডিয়াকে সোহান বাংলাদেশের হারের অন্যতম কারণ হিসেবে ফেক ফিল্ডিংয়ের কথা উল্লেখ করেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় দুই দেশের ভক্তরা বিভক্ত হয়ে পড়ে। অনেকের মতে, কোহলির ওই ফেক ফিল্ডিংয়ের কারণে আইসিসির আইন অনুযায়ী ৫ রান পেতো বাংলাদেশ।

বিতর্কের ঝড় ওঠায় ভোগলে ব্যাখ্যা করলেন, ভারতকে ৫ রান শাস্তি দেওয়ার আগে বিষয়টি আম্পায়ারকে দেখতে হতো, তারপর মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হতো। তিনি বলেছেন, ‘ফেক ফিল্ডিংয়ের ঘটনায় সত্যিটা হচ্ছে কেউ সেটা দেখেনি। আম্পায়াররা দেখতে পায়নি, ব্যাটসম্যানরাও নয় এবং আমরাও না। ৪১.৫ আইন অনুযায়ী ফেক ফিল্ডিংয়ের শাস্তি আছে কিন্তু কেউ তো দেখেনি। তাহলে কী করবেন!’

তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি না মাঠ ভেজা থাকার ব্যাপারে কেউ অভিযোগ করতে পারে। সাকিব ঠিক ছিল যখন সে বলেছিল ব্যাটিং দলের পক্ষে যাবে এটি। শেষ পর্যন্ত আম্পায়ার ও  কিউরেটররা চেষ্টা করে ম্যাচ চালিয়ে নেওয়ার। এবং তারা খুব ভালোভাবে সামাল দিয়েছে, কম সময়ই নষ্ট হয়েছে।’

বাংলাদেশি ভক্তদের উদ্দেশ্যে তিনি বললেন, ‘সুতরাং আমার বাংলাদেশের বন্ধুরা, দয়া করে লক্ষ্য পূরণ না হওয়ার জন্য ফেক ফিল্ডিং বা ভেজা মাঠকে কারণ হিসেবে দেখবেন না। ব্যাটসম্যানদের একজন যদি শেষ পর্যন্ত থাকতো, তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো। আমরা যখন অজুহাত খুঁজতে থাকি, তখন উন্নতি করতে পারি না।’

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন