১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

বসুন্ধরা চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের ডেকেছে দুদক

প্রকাশিত: ২১ May ২০২৫, ৯:১৩ am | বিভাগ: জাতীয়, শীর্ষ সংবাদ, সব খবর
বসুন্ধরা চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের ডেকেছে দুদক
বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশন বা দুদক অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের তলব করেছে।

আজ এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন। এতে আগামী ২৫ ও ২৬শে মে তাদের সংস্থার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

এর মধ্যে প্রথম দিন অর্থাৎ ২৫শে মে মি.সোবহান, তার স্ত্রী, বড় ছেলে ও তার স্ত্রীকে হাজির হতে বলা হয়েছে।

আর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রীসহ আরও কয়েকজনকে ডাকা হয়েছে।

এর আগে গত বছর ডিসেম্বরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই অর্থ সরানোসহ বিভিন্ন অভিযোগ সম্পর্কে বহুমুখী অনুসন্ধান করেছিলো সরকারের বিভিন্ন সংস্থা।

এসব অনুসন্ধান শেষ হলে তার ভিত্তিতে গ্রুপটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তখন জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর পাঁচই সেপ্টেম্বরে পুলিশের সিআইডি বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের ঘোষণা দেয়।

সিআইডির ওই বিজ্ঞপ্তিতে তখন সায়েম সোবহান আনভীরকে ‘দেশের সোনা চোরাচালান সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক’ বলে উল্লেখ করা হয়েছিলো।

ঢাকায় দুর্নীতি দমন কমিশন বা দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিবিসি বাংলাকে মি. সোবহান ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পত্তির বিষয়ে অনুসন্ধান শুরু করার কথা জানিয়েছিলেন সেসময়।

তখন দুদকের আবেদনের প্রেক্ষাপটে আদালত বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দ কিংবা অবরুদ্ধের নির্দেশ দিয়েছিলো।

বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন