অপহরণকৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক:
৩৮ দিন পরে উদ্ধার হলো রাজশাহী থেকে অপহৃত স্কুলছাত্রী। এসময় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৬ আগস্ট) বিকেলে র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে একই দিন ভোরে সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে র্যাব।
এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- বিশাল আলী (১৯), মোছা. মারুফা বেগম (৪০) মাসুদ রানা (৪৫)।
র্যাব-৫ জানায়, বিশাল আলী বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করত। গত ২৭ জুন স্কুলের উদ্দেশ্য বের হয় ওই ছাত্রী। পরবর্তীতে বাড়ি ফিরে না আসলে ভিকটিম’র বাবা ১৩ জুলাই মতিহার থানায় ১টি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে অসামীরা স-পরিবারে গা ঢাকা দেয়। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে মামলার বাদীকে ভয়ভিতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করা হয়। পরবর্তীতে গত ৪ আগস্ট ভিকটিম এর বাবা র্যাব-৫ এ ১টি অভিযোগ নিয়ে আসলে র্যাব-৫ মামলার ছায়া তদন্ত শুরু করে।
অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধারে করে।
