১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার

প্রকাশিত: ১৯ February ২০২৩, ১১:১৫ am | বিভাগ: চাকরীর খবর, সব খবর
অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ২৮ হাজার
বিজ্ঞাপন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কন্টাক্ট সেন্টারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : কন্টাক্ট সেন্টার এজেন্ট। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা :  কমপক্ষে স্নাতক পাস। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। ৬ মাসের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন।

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হত হবে। এমএস অফিসের কাজে দক্ষ হতে হবে। যেকোনো শিফটে অফিসের কাজ করার মানসিকতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ২৮০০০ টাকা। সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।- ঢাকা পোস্ট

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন