১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতন, ইতালিতে ২ বাংলাদেশির কারাদণ্ড

প্রকাশিত: ৮ February ২০২২, ৮:৩১ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ
অভিবাসনপ্রত্যাশীদের নির্যাতন, ইতালিতে ২ বাংলাদেশির কারাদণ্ড
বিজ্ঞাপন

পালেরমোর সরকারি কৌশলি (পিপি) গ্রে ফেরেরা এ মামলার তদন্তে যুক্ত ছিলেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত সোহেল ও হারুন ২০২০ সালের ২৮ মে নৌকায় ভূমধ্যসাগর পেরিয়ে সিসিলিতে পৌঁছান। এর পরই তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানান কয়েকজন অভিবাসনপ্রত্যাশী।

সোহেল ও হারুনের বিরুদ্ধে অভিযোগ, লিবিয়ার অভিবাসী ক্যাম্পে ওই দুই ব্যক্তি অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের মাসের পর মাস আটকে রেখেছিলেন। তাঁরা অভিবাসনপ্রত্যাশী মানুষদের মারধর ও শারীরিক নির্যাতন করতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই বছরের ৬ জুলাই তাঁদের আটক করে সিসিলি পুলিশ।

তদন্তে সোহেল ও হারুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ভুক্তভোগী অনেকে নিজেদের মুঠোফোনে ধারণ করা নির্যাতনের ভিডিও এবং ছবি তদন্তকারীদের দেখান। তদন্তকারীরা একে ৪৭ রাইফেলসহ আসামিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পান। এ অস্ত্র লিবিয়ায় অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের ভয় দেখানো, মারধর ও শারীরিক নির্যাতনের কাজে ব্যবহার করা হতো।

এমন একদিন এ মামলার রায় দেওয়া হয়েছে, সেদিন পোপ ফ্রান্সিস লিবিয়ার ক্যাম্পগুলোয় অভিবাসনপ্রত্যাশী মানুষদের আটকে রেখে নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এসব ঘটনাকে ‘অমানবিক ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন