১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

অস্কারে ‘হাওয়া’

প্রকাশিত: ২৫ September ২০২২, ৭:২৭ pm | বিভাগ: বিনোদন, সব খবর
অস্কারে ‘হাওয়া’
বিজ্ঞাপন

২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪ শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেসব বিভাগেরই একটি। ‘হাওয়া’ ছবিটিকে বাংলাদেশ থেকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করার কারণ প্রসঙ্গে হাবিবুর রহমান খান বলেন, ‘অস্কারে ছবি পাঠানোর আগে আমরা ছবির অনেকগুলো দিক দেখি। এর মধ্যে প্রোডাকশন ভ্যালুর ব্যাপার যেমন আছে, তেমনি অভিনয়, নির্মাণ, কারিগরি দিক, মিউজিক, নিজস্বতা এসবও প্রাধান্য পায়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিই ছবিটি বাংলাদেশ থেকে পাঠানোর ব্যাপারে। এবারও তেমন প্রক্রিয়ায় “হাওয়া” ছবিটি বাছাই করেছি।

মেজবাউর রহমান পরিচালিত ‘হাওয়া’ ছবির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটক মাঝিমাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। সিনেমার প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

মুক্তির দুই মাস পার করছে ‘হাওয়া’ চলচ্চিত্র

‘হাওয়া’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন