১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আইভি রহমানের মৃত্যুবার্ষিকী, রাজশাহী মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ২৫ August ২০২২, ৭:০৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আইভি রহমানের মৃত্যুবার্ষিকী, রাজশাহী মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে রাজশাহী মহানগর ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহী সরকারি সিটি কলেজে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সম্মানিত সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃআনিকা ফারিহা জামান অর্ণা।

উক্ত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃনফিকুল ইসলাম সেল্টু ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও রা.সি.ক এর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

উক্ত সভাটিতে সভাপতিত্ব করে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।

এসময় বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন