১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আখাউড়া বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথর আমদানি

প্রকাশিত: ১৪ November ২০২২, ১:৫২ pm | বিভাগ: অর্থনীতি, আন্তর্জাতিক, সব খবর
আখাউড়া বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে পাথর আমদানি
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো দেশে পাথর আমদানি করা হয়েছে। রোববার (১৩ নভেস্বর) সন্ধ্যায় ৪৫০ টন পাথর নিয়ে ২১টি ট্রাক বন্দরে প্রবেশ করে।

তিনি আরও জানান, চারলেনের আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়নে এফকন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব পাথর আমদানি করছে। সিঅ্যান্ডএফের দায়িত্বে ছিল মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। এবারই প্রথম এ বন্দর দিয়ে পাথর আমদানি হলো।

মূলত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি হতো। ভারতের বড় পাথর বাংলাদেশে এনে ছোট করে আবার ভারতে পাঠানো হতো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত দাম টন প্রতি ১৩ ডলারে পাথর বাংলাদেশে পাথর আসে। এফকন্স লিমিটেড মোট ২৭০০ টন পাথর আনার জন্য কাগজপত্র জমা দেয়। প্রতি টনে সরকার নির্ধারিত দামের ৬৯ ভাগ শুল্ক পাবে বাংলাদেশ। এছাড়া বন্দরে পাথর রাখার খরচসহ আনুষঙ্গিক কিছু অর্থও বাংলাদেশ পাবে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন