১৮ September ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জিএম কাদের

প্রকাশিত: ১০ May ২০২৩, ৩:২১ pm | বিভাগ: রাজনীতি, সব খবর
আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে: জিএম কাদের
বিজ্ঞাপন

আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বুধবার (১০ মে) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। যদি মনে হয়, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারব, তাহলে আমরা তাই করব। যদি আমাদের সেই শক্তি না থাকে তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেব। তখন আমরা দেখব, কার সঙ্গে জনগণ বেশি উপকৃত হবে সেই দিকে আমরা লক্ষ্য রাখব। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে উল্লেখ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকে যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবে। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

-বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন