১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আগামী তিন দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

প্রকাশিত: ৯ March ২০২৪, ১০:১১ pm | বিভাগ: আবহাওয়া, শীর্ষ সংবাদ, সব খবর
আগামী তিন দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে
বিজ্ঞাপন

আগামী তিন দিন সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার (০৯ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রোববার (১০ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (১১ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১২ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে দিন এবং রাতের তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন