১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আড়ংয়ের রাজশাহী আউটলেটকে জরিমানা

প্রকাশিত: ৩১ May ২০২২, ৪:৩৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আড়ংয়ের রাজশাহী আউটলেটকে জরিমানা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

ক্রেতার কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ায় রাজশাহীতে আড়ংকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজশাহী আউটলেটকে আজ সোমবার ৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। 

সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান,, আড়ংয়ের রাজশাহী আউটলেট থেকে গত ২১ এপ্রিল একটি পায়জামা কিনেছিলেন- ইশতিয়াক আহমেদ নামের এক ক্রেতা। প্রাইস ট্যাগে তার দাম লেখা ছিল ৫৪৪ টাকা। কিন্তু কাউন্টারে দাম পরিশোধ করতে গেলে তার কাছ থেকে নেওয়া হয় ৫৭৬ টাকা।

May be an image of 2 people, people standing and indoor

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ায় এ নিয়ে গত ১১ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করেন এই ক্রেতা। পরে সোমবার (৩০ মে) আড়ং কর্তৃপক্ষকে অভিযোগের শুনানিতে ডাকা হয়। সেখানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এখানে শুনানির সময় আড়ংয়ের রাজশাহী ব্যবস্থাপক দাম বেশি নেওয়ার অভিযোগ স্বীকার করেন। তবে এটা ভুলবশত হয়েছে বলেও দাবি করেন। এ সময় আড়ং রাজশাহীর আউটলেটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আর জরিমানা আদায়ের পর নিয়ম অনুযায়ী তার ২৫ শতাংশ টাকা অভিযোগকারীকে সঙ্গে সঙ্গে পরিশোধ করা হয়। বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলেও জানান- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।  

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন