১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আফগানিস্তানকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল শ্রীলঙ্কা

প্রকাশিত: ১ November ২০২২, ২:০০ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
আফগানিস্তানকে বিদায় করে বিশ্বকাপে টিকে রইল শ্রীলঙ্কা
বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে গ্যাবায় আগের দুই ম্যাচেই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। এ ছাড়া গত দুই বছরে (১ অক্টোবর ২০২০ থেকে ১ অক্টোবর ২০২২) এই মাঠে আগে ব্যাটিং করা দলই জয় পেয়েছে বেশির ভাগ ম্যাচে (৫৫ শতাংশ)। বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। হয়তো পরিসংখ্যানটি মাথায় রেখেই এ সিদ্ধান্ত।

ধনঞ্জয়ার ফিফটিতে জয় তুলে নেয় শ্রীলঙ্কা

ধনঞ্জয়ার ফিফটিতে জয় তুলে নেয় শ্রীলঙ্কা

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই। জাজাইয়ের জায়গায় আফগানিস্তান দলে নিয়েছিল গুলবদিন নাইবকে। ওপেনার জাজাইয়ের জায়গায় দলে আসা গুলবদিন ব্যাট করেছেন মিডল অর্ডারে।

আর রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ইনিংস শুরুর দায়িত্ব পড়ে উসমান গণির কাঁধে। দুজনে মিলে শুরুটাও খারাপ করেননি। পাওয়ারপ্লেতে এই ব্যাটসম্যান মিলে তুলেছিলেন ৪২ রান। পাওয়ারপ্লে শেষে তাই বড় সংগ্রহ গড়ার স্বপ্নই দেখেছে আফগানরা। তবে সেটা আর হয়ে ওঠেনি।

ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরানরা ক্রিজে সেট হয়েছেন, কিন্তু তাঁরাও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে মোহাম্মদ নবী ও রশিদরাও নিজেদের কাজটা করতে পারেননি। ২০ ওভারে ১৪৪ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভারে ৫৩ রান দেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণভাবেই ফিরে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রানে ১ উইকেট নেওয়ার পর আজ নিয়েছেন ১৩ রানে ৩ উইকেট।

রশিদ খান ২ উইকেট পেলেও ম্যাচের শেষ দিকে চোট পেয়েছেন

রশিদ খান ২ উইকেট পেলেও ম্যাচের শেষ দিকে চোট পেয়েছেন

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দারুণ শুরু করে আফগানিস্তান। দ্বিতীয় ওভারেই মুজিব উর রেহমান ফিরিয়ে দেন পাতুম নিশাঙ্কাকে। ফজলহক ফারুকি ও মুজিব রানের গতি আটকে রাখেন। পাওয়ারপ্লেতে শ্রীলঙ্কা তোলে মাত্র ২৮ রান। প্রথম ১০ ওভারে তোলে ৬৩ রান।

তবে এরপরই খোলস ছেড়ে বের হন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। রশিদ ও নবীর টানা ২ ওভারে ডি সিলভা ও চারিত আসালাঙ্কা তুলে নেন ২৬ রান।এই দুই ব্যাটসম্যানের ৩৪ বলে ৫৪ রানের জুটি যখন রশিদ ভাঙেন, তখন লঙ্কানদের প্রয়োজন ৩৯ বলে ৪৫ রান, হাতে আরও ৭ উইকেট।

এই ম্যাচে জয় পেতে বিশেষ কিছুই করতে হতো রশিদকে। যদিও তিনি সেটা করতে পারেননি। ২ উইকেটে পেলেও তাঁকে মোটামুটি স্বচ্ছন্দেই খেলেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আফগানিস্তানের অন্য কোনো বোলারও শেষ দিকে বিপদের কারণ হতে পারেননি।

সুপার টুয়েলভে গ্রুপ ১ থেকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শ্রীলঙ্কা (-০.৪৫৭)। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের এই গ্রুপের তলানিতে আফগানিস্তান (-০.৭১৮)। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ দল নিউজিল্যান্ড। ৪ ম্যাচে নিউজিল্যান্ডের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া (-০.৩০৪)। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড (০.২৩৯)। ৪ ম্যাচে ইংল্যান্ডের সমান পয়েন্ট নিয়ে পাঁচে আয়ারল্যান্ড (-১.৫৪৪)।- প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন