১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আবদুল মুহিতের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশিত: ৩০ April ২০২২, ৫:২৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আবদুল মুহিতের মৃত্যুতে রাসিক মেয়রের শোক
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

শনিবার (৩০ এপ্রিল) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র লিটন।

শোক বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন