১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

প্রকাশিত: ২৮ February ২০২৩, ১১:৫৮ am | বিভাগ: অর্থনীতি, আন্তর্জাতিক
আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। দুই মাসের বেশি সময় পর ব্লুমবার্গের ধনকুবেরদের তালিকায় তিনি শীর্ষে উঠলেন।

 

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়েছে।

৫১ বছর বয়সী ইলন মাস্ক টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন