১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

‘আমরা কতটা ভালো বিশ্বকাপে দেখাতে চাই’

প্রকাশিত: ১৪ August ২০২৩, ৭:৫৪ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
‘আমরা কতটা ভালো বিশ্বকাপে দেখাতে চাই’
বিজ্ঞাপন

চলতি মাসে পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষ হওয়ার দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখাতে চায় বাংলাদেশ।

শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা অবস্থায় সংবাদমাধ্যমকে এমনটি বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেছেন, অধিনায়কত্ব আমার জন্য নতুন কিছু নয়। হ্যাঁ, এটা বড় চ্যালেঞ্জ আমাদের দলের জন্য; গত চার বছরে আমরা কতটা উন্নতি করেছি সেটা দেখানোর জন্য। এ বিশ্বকাপে ভালো করার বড় সুযোগ আমাদের সামনে।

সাকিব আরও বলেন, আমি মনে করি, আমাদের ভালো একটা দল আছে। আমরা ওয়ানডেতে সাম্প্রতিক বছরে ধারাবাহিক খেলছি। এখন সবাইকে দেখানোর পালা, আমরা কতটা ভালো।

যুগান্তর

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন