১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আম্পায়ারের প্রতি তেড়েফুঁড়ে গিয়ে বহিষ্কার হলেন জভেরেভ

প্রকাশিত: ২৪ February ২০২২, ৪:৫০ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
আম্পায়ারের প্রতি তেড়েফুঁড়ে গিয়ে বহিষ্কার হলেন জভেরেভ
বিজ্ঞাপন

ছেলেদের টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি কাল বিবৃতিতে জানায়, ‘মঙ্গলবার ডাবলস ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে আলেক্সান্দার জভেরেভকে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করা হলো।’

চেয়ার আম্পায়ার আলেহান্দ্রো গেরমানি ম্যাচ চলাকালে লাইনে বল পড়া নিয়ে একটি সিদ্ধান্ত দেন, যা পছন্দ হয়নি জভেরেভের। এরপরই মেজাজ হারান অলিম্পিক চ্যাম্পিয়ন।

আম্পায়ারের চেয়ারে আঘাতের পর জভেরেভের ভাঙা র‍্যাকেট

জভেরেভ অবশ্য বাজে আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে, ‘ডাবলস ম্যাচে নিজের আচরণের জন্য আমি কতটা অনুশোচনায় দগ্ধ, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি ব্যক্তিগতভাবে চেয়ার আম্পায়ারের কাছে ক্ষমা চেয়েছি। কারণ, তাঁর প্রতি আমি যে আচরণ করেছি, তা ভুল এবং অগ্রহণযোগ্য।

তবে জভেরেভ ভুল থেকে শিক্ষা নেবেন, এমন আশাই করেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। ২০২০ ইউএস ওপেনে জোকোভিচ নিজেও লাইনের বিচারককে বল দিয়ে আঘাত করায় সেই টুর্নামেন্টে আর খেলতে পারেননি।

সংবাদমাধ্যমকে জোকোভিচ বলেন, ‘তার (জভেরেভ) বিবৃতিতেই সব পরিষ্কার। সে বুঝতে পেরেছে ভুল করেছে। আমি নিজেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। তবে তার আচরণের পক্ষে সাফাই গাইছি না। বিবৃতিতে সব পরিষ্কার করে সে বিষয়টি সঠিকভাবেই সামলেছে।’

প্রথম আলো

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন