১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আজান

প্রকাশিত: ২ June ২০২২, ৭:১৬ pm | বিভাগ: সব খবর, সাহিত্য ও সংস্কৃতি
আজান
বিজ্ঞাপন

মোঃ খালিদ হাসান কবির

আজানের মধুর বাণী

প্রাণে প্রাণে বাজে।

কে যেন ডেকে যায়

সকাল বিকাল সাঝে,

আজান শুনে নামাজ পড়ে

চুপি চুপি ডাকি মোরা কাকে।

যায় না দেখা তবু ডাকি

কাজের ফাঁকে ফাঁকে।

আজানের মধুর বাণী

প্রাণে প্রাণে ই বাজে।

আজানের মধুর ধ্বনি

হৃদয়ে হৃদয়ে ই লাগে,

সুখে দুঃখে কষ্টে

মোদের বুক ভাসে,

তারপরও মোদের

আযানের ধ্বনি প্রাণে প্রাণেই বাজে।

আজান যখন সকাল সাজে

ডাকে মোয়াজ্জিন,

পাইনা দেখা প্রভু তোমারি

রহমতের দিন।

আজান যখন ভেসে ভেসে

আসে মোদের কানে,

জানটা মোদের

ফেটে পড়ে

রয়না তখন ঘরে।

জীবনটারে জেলের মধ্যে

রাখি যতোনে।

তাহার ডাকে শুনে

মোদের যায় যত নে।

কাজ কর্ম অফিসে

বসে শুনি আজান,

রহমত বরকত হবে

তোমার উভয়ি দোজাহান।

আজানের মধুর বাণী

প্রাণে প্রাণে বাজেই,

মুমিন বাহিনীর

আজান হলো শ্রেষ্ঠ ডাক,

জীবন মরণের হিসাব রাখ,

পাপ-পুণ্যের দ্বীন দুনিয়া

সব ভুলে আয় মানিয়া।

আজানের মধুর বাণী

প্রাণে প্রাণেই বাজে,

সব কাজ ফেলেই মোরা

হাজিরা দাও হাজী,

আজানের ডাকে

এই তাহারি সাজি,

আজান মোদের প্রাণে প্রাণে বাজি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন