আরএমপি কমিশনারের সাথে রাজশাহী চেম্বারের ঈদ শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির’র পরিচালনা পর্ষদ রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সাথে ঈদুল আযহা’র শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে আরএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি সুলতান মাহমুদ, পরিচালক রিয়াজ আহমেদ খান, মোস্তাফিজুর রহমান, এসএম আয়ুব আলী খান, সাজ্জাদ আলী প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
