আরএমপিতে কোর্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অস্ত্র বিষয়ক (১ম ব্যাচ), অফিস ব্যবস্থাপনা (২১তম ব্যাচ) এবং বেসিক কম্পিউটার (৩৩তম ব্যাচ) কোর্স ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় আরএমপি ট্রেনিং স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর)মো: গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো: মাঈনুল ইসলাম পিপিএম (বার)-সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
