১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপিতে সিডিএমএস ও বেসিক ইন্টেলিজেন্স কোর্সের উদ্বোধন করা হয়

প্রকাশিত: ২ April ২০২২, ৬:২৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপিতে সিডিএমএস ও বেসিক ইন্টেলিজেন্স কোর্সের উদ্বোধন করা হয়
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) সপ্তাহব্যাপী এসআইদের ২৫তম “সিডিএমএস কোর্স” এবং এএসআই ও কনস্টেবলদের “বেসিক ইন্টেলিজেন্স কোর্স” ২য় ব্যাচ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এর উদ্বোধন করা হয়।
আরএমপি’র  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স দুটির উদ্বোধন করেন। তিনি কোর্সের গুরুত্বারোপ করে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক)  মোঃ সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মাঈনুল ইসলাম পিপিএম (বার) ও সহকারি পুলিশ কমিশনার (পিওএম) সুকুমার মহন্ত সহ প্রশিক্ষনার্থীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন