আরএমপির অভিযানে গ্রেফতার ২৪, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মহানগর পুলিশের পৃথক অভিযানে ২৪ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন,
শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৭ জন, কর্ণহার থানা-৩ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১০ গ্রাম হেরোইন, ১৭ বোতল এ্যালকোহল ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
