১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র আগস্ট মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ September ২০২২, ৬:১০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র আগস্ট মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল  ৯টায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র আগস্ট/২০২২ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয় কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল্যাণমূলক আবেদন শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ সাইফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদর)  মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন