আরএমপির ‘গ্রান্ড মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্সে অনুষ্ঠিত হলো ‘গ্রান্ড মাস্টার প্যারেড’। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে অনিুষ্ঠিত ‘গ্রান্ড মাস্টার প্যারেড’ এ সালামী গ্রহণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার মি. আবু কালাম সিদ্দিক। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন।
তিনি তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশা-পাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মি. মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মি. রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার মি. এএফএম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মি. মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
