১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র জুলাই ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশিত: ২৫ August ২০২২, ৬:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র জুলাই ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আরএমপি সদরদপ্তরে জুলাই ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি‘র  পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অফিসারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন