১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ May ২০২২, ৪:৫৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় আরএমপি সদরদপ্তরে  এপ্রিল ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরএমপি‘র  পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অফিসারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।

May be an image of 7 people and people standing

অপরাধ পর্যালোচনা সভায় এপ্রিল মাসের তুলনামূলক অপরাধ পরিসংখ্যান, মাদকদ্রব্য চোরাচালন, ভেজাল পণ্য, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, বে-আইনী মোটরযান আটক এবং আটককৃত মোটরযানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন-সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন-সহ আরএমপি ও অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন