আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে সেপ্টেম্বর ২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আরএমপি‘র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
সভায় পুলিশ কমিশনারকর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ অফিসারদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
