আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণ তাদের সমস্যাবলী পুলিশ কমিশনারের নিকট উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং বাস্তবায়নে নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল মো: নওশেদ আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় বিদায় অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
