১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ January ২০২৪, ৭:৫৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী পুলিশ লাইন্‌স ড্রিল শেডে আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সমস্যা ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভায় কমিশনার আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র সকল সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।
কল্যাণ সভা শেষে আরএমপি’র কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কনস্টেবল মো: রবিউল আওয়ালকে সম্মাননা স্মারক প্রদান করেন। এরপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত প্রধান সহকারী নাসিমুন নেসাকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার  বিদায় অতিথিকে শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁর অবসরকালীন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন