১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্টিত

প্রকাশিত: ২০ March ২০২২, ৪:৫৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্টিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ মার্চ) সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে  সভাটি অনুষ্ঠিত হয়।
 এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার কনস্টবল হতে উর্ধ্বতন কর্মকর্তাদের কল্যাণমূলক আবেদন শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন