১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬ October ২০২২, ৫:৪৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে  ৯টায় পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার কনস্টবল হতে উর্ধ্বতন কর্মকর্তাদের কল্যাণমূলক আবেদন শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন