আরএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে প্যারেডটি অনুষ্ঠিত হয়।
এ সময় আরএমপি’র সম্মানিত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম, মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র অফিসার ও ফোর্সদের নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, সুশৃঙ্খল জীবন যাপন ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন-সহ বিভন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো: মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া), আরএমপি, রাজশাহী।
মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
