১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

আরএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যদের

প্রকাশিত: ১ February ২০২২, ৭:৩৪ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ
আরএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যদের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা।

আজ মঙ্গলবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু’র নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। এসময় পুলিশ কমিশনার কৃতজ্ঞচিত্তে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান।।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি সুলতান মাহমুদ ,পরিচালক রিয়াজ আহমেদ খান এবং মোস্তাফিজুর রহমান।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন