১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন মেহজাবিন!

প্রকাশিত: ৩০ January ২০২৩, ২:৪৪ pm | বিভাগ: বিনোদন, সব খবর
নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন মেহজাবিন!
বিজ্ঞাপন

আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের।

এমন মন্তব্যের মাধ্যমে এক প্রকার নাটকে অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল পাঁচটায় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’। এটি সবার জন্য ফ্রতে দেখার সুযোগ থাকছে। এতে অভিনয় করেছেন মেহজাবিন।

ওয়ব সিরিজটি মুক্তি উপলক্ষে রোববার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। সেখানে হাজির হয়ে এমন মন্তব্য করেন ছোট পর্দার এই অভিনেত্রী।

মূলত নাটকের কাজ কমিয়ে ওটিটির কাজের দিকে মনোযোগী হচ্ছেন মেহজাবিন। তার উদাহরণ পাওয়া গেছে অভিনেত্রীর নিজের মুখেই। তিনি এ সময় জানান, আসছে ভালোবাসা দিবসে এবার কোন নাটক আসছে ন তার। এই সময়ে শুধু মাত্র ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজেই দেখা মিলবে তার।

তবে এই মুহূর্তে একেবারেই নাটকে অভিনয় ছেড়ে দিচ্ছেন না টেলিভিশনে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী। তার ভাষ্য, আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো। আবার আসবো।

প্রতিটি বিশেষ দিবসে মেহজাবিন অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়। কখনো সেই সংখ্যা ডজন ছাড়িয়ে যায়। সেখান থেকে বেশিরভাগ নাটকই আলোচনার কেন্দ্রে চলে আসে। ভালোবাসা দিবসের পর বড় উৎসব রোজার ঈদ। সেটা নিয়েও তেমন পরিকল্পনা নেই মেহজাবিনের। ছোট্ট করে বললেন, ঈদে কী হবে না হবে- কেমনে বলবো!

এদিকে প্রিমিয়ার শোয়ে আট পর্বের ‘দ্য সাইলেন্স’-এর তিন পর্ব দেখানো হয়। এতে অভিনয় করেছেন মেহজাবিন, শ্যামল মওলা, আজিজুল হাকিম, বিজরি বরকউল্লাহ, আব্দূন নূর সজলসহ অনেকে। প্রিমিয়ার শোয়ের পর তাদের অভিনয়ের প্রশংসায় দেখা গেছে উপস্থিত মানুষদের মুখে মুখে।  বাংলা নিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন