১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করতে পারে: জাতিসংঘ

প্রকাশিত: ১৯ May ২০২২, ১২:২২ pm | বিভাগ: আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ, সব খবর
ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করতে পারে: জাতিসংঘ
বিজ্ঞাপন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শিগগিরই বিশ্বব্যাপী খাদ্য সংকট সৃষ্টি করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। এ বিশ্বসংস্থার মতে, এ সংকট কয়েক বছর ধরে চলতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দাম বেড়ে চলার কারণে যুদ্ধ দরিদ্র দেশগুলোর খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও খারাপ করেছে।

গুতেরেস আরো বলেন, ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে না এলে কিছু দেশ দীর্ঘমেয়াদী দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে।

বিজ্ঞাপন

সংঘাতের কারণে ইউক্রেনের বন্দর থেকে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটি যুদ্ধের আগে প্রচুর পরিমাণে ভোজ্য তেলের পাশাপাশি ভুট্টা এবং গমের মতো খাদ্যশস্য রপ্তানি করত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ হ্রাস পেয়েছে। বিকল্প সরবরাহের উৎসগুলোরও দাম বেড়েছে। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

সূত্র: বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন