১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

ঈদের রাত থেকে রাজশাহীর ৮ জেলায় গ্যাস বন্ধ

প্রকাশিত: ৩০ April ২০২২, ৫:৩৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
ঈদের রাত থেকে রাজশাহীর ৮ জেলায়  গ্যাস বন্ধ
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

রাজশাহী বিভাগের আট জেলায় ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এছাড়া স্থানীয় পত্রিকাসমূহে সেই বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে- জিটিসিএলের ৩০ ইঞ্চি ব্যাসের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত) গ্যাস সঞ্চালন লাইনের হুক-আপ কাজ আসন্ন ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে করা হবে। এজন্য পিজিসিএলের আওতায় থাকা রাজশাহীর আট জেলায় সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন