১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

উপাচার্যের সঙ্গে রাবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১৫ February ২০২২, ৮:০৯ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন, শিক্ষা
উপাচার্যের সঙ্গে রাবি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের দপ্তরে তারা এই সাক্ষাৎকার করেন।

এসময় সংগঠনটির সভাপতি নুরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নুর আলমসহ সংগঠনটির সদস্যরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে উপাচার্যের সাথে আলোচনা করেন। এসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাথে ক্যাম্পাসের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান উপাচার্য।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক উপদেষ্টা রেদওয়ানুল হক বিজয়, সহ-সভাপতি-১ তাপস কুমার সরকার, সহ-সভাপতি-২ তৌসিফ কাইয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস, সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজ, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক সোহানুর রহমান রাফিসহ সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও সহযোগী সদস্যরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন