১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এইচএসসির ফলাফলে অতিতের সব রেকর্ড ভাঙ্গলো রাজশাহী বোর্ডের

প্রকাশিত: ১৩ February ২০২২, ২:২৭ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন, শিক্ষা, শীর্ষ সংবাদ
এইচএসসির ফলাফলে অতিতের সব রেকর্ড ভাঙ্গলো রাজশাহী বোর্ডের
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


এইচএসসিতে পাসের হারে অতিতের সব রেকর্ড ভেঙ্গেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের। এবছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। এবরই প্রথম পাসের দিক থেকে রেকর্ড হয়েছে।

রাজশাহী শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক মি. আরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী শিক্ষাবোর্ডের গত ৫ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে- তার আগের বছর আর্থাৎ ২০২০ সালে করোনার কারণে শতভাগ পাস ছিল। এছাড়া ২০১৯ সালে পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৭ হজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রী সংখ্যা ৬৯ হাজার ৭৫৫।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন