১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এইচএসসি পরীক্ষা: দেড় মাস কোচিং বন্ধ

প্রকাশিত: ১৯ October ২০২২, ১:৪৪ pm | বিভাগ: শিক্ষা, শীর্ষ সংবাদ, সব খবর
এইচএসসি পরীক্ষা: দেড় মাস কোচিং বন্ধ
বিজ্ঞাপন

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

আগামী ৬ নভেম্বর থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ হবে ১৩ ডিসেম্বর। এতে অংশ নেবেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। এরমধ্যে গতবারের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। সংবাদ সম্মেলনে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  -বাংলানিউজ
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন