১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এবার দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের কারাবাস

প্রকাশিত: ২৭ April ২০২২, ১১:০১ am | বিভাগ: আইন-আদালত, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ
এবার দুর্নীতি মামলায় সু চির ৫ বছরের কারাবাস
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক: পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত এ সাজা দেন।

বুধবার (২৭ এপ্রিল) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির যে ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা, তার মধ্যে প্রথম মামলায় তার সাজার রায় এল।

প্রসঙ্গত, ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে। তার বিরুদ্ধে কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাবাস হতে পারে।- বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন