১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এবার স্পাই ইউনিভার্সে কিয়ারা

প্রকাশিত: ১৮ June ২০২৩, ৯:১০ pm | বিভাগ: বিনোদন, সব খবর
এবার স্পাই ইউনিভার্সে কিয়ারা
বিজ্ঞাপন

হলিউডের আদলে বলিউডেও তৈরি হয়েছে ইউনিভার্স। ‘স্পাই ইউনিভার্স’ নামে এটি গড়ে তুলেছে ইন্ডাস্ট্রির প্রভাবশালী প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। এই সিরিজের চারটি সিনেমা মুক্তি পেয়েছে এ পর্যন্ত। এগুলো হলো ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। সবগুলো সিনেমাই রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বক্স অফিসে। আর স্পাই তথা গুপ্তচরের ভূমিকায় দর্শক মাতিয়েছেন সালমান খান, হৃতিক রোশন ও শাহরুখ খানের মতো তারকা।

এ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ওয়ার ২’। প্রথম পর্বের মতো এখানেও মুখ্য ভূমিকায় হৃতিক রোশন। তবে বিশেষ চমক হিসেবে এই ছবিতে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে নেওয়া হয়েছে। এবার জানা গেলো, ছবিটিতে যুক্ত হয়েছেন বলিউডের এই সময়ের সেনসেশন কিয়ারা আদভানি।

Pin on Kiara Advani

একটি সূত্রের দাবি, ‘যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই গল্পে কিয়ারা মানানসই। এই সিরিজের প্রতিটি ছবির সাফল্যের সুবাদে দর্শকের আগ্রহ তুঙ্গে। এটি এমন ফ্র্যাঞ্চাইজি, যেখানে ভারতের সবচেয়ে বড় তারকারা কাজ করছেন। আর কিয়ারা এই মুহূর্তে বলিউডে প্রথম সারিতে আছেন। তাই আদিত্য চোপড়া (প্রযোজক) তাকে বেছে নিয়েছেন।’

‘ওয়ার ২’ সিনেমার কাস্টিং এবং আয়োজন নিয়ে উচ্ছ্বাসের আভাস পাওয়া গেছে ওই সূত্রের মুখে। তার ভাষ্য, ‘কাস্টিং এখন দুর্দান্ত হয়েছে। হৃতিক, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির মতো তিনজন সুপারস্টার আছেন, সেই সঙ্গে দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ নির্মাতা অয়ন মুখার্জি। অ্যাকশন-বিনোদনে তারা এমন কিছু উপহার দেবেন, যা দর্শক এর আগে দেখেনি।’

hrithik-ntr

অবশ্য ছবিতে কিয়ারা আদভানি গুপ্তচরের ভূমিকায় থাকবেন নাকি স্রেফ হৃতিক কিংবা এনটিআরের বিপরীতে দেখা যাবে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

উল্লেখ্য, এর আগে স্পাই ইউনিভার্সের বিভিন্ন ছবিতে গুপ্তচর হয়ে অ্যাকশন আর গ্ল্যামারের জাদু দেখিয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। এবার কি কিয়ারার পালা? সেই জবাব মিলবে সিনেমা মুক্তির পর।

বাংলাট্রিবিউন

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন