১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শাহিন আফ্রিদি

প্রকাশিত: ২০ August ২০২২, ৬:১৪ pm | বিভাগ: খেলাধুলা, সব খবর
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শাহিন আফ্রিদি
বিজ্ঞাপন

গ্রীনসিটি ডেস্ক:

আসন্ন এশিয়া কাপে নিজেদের বড় অস্ত্র হারাল পাকিস্তান। হাঁটুর চোটের কারণে নেদারল্যান্ড সফরে না থাকা শাহিন শাহ আফ্রিদি একই কারণে খেলতে পারবেন না সংযুক্ত আরব আমিরাতের আসরেও।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিক্যাল প্রতিবেদন অনুযায়ী, ৪-৬ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে পাকিস্তানের অন্যতম সেরা পেসারের। এসময়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ছাড়াও ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে সিরিজেও তাকে পাচ্ছে না বাবর আজমের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্ট চলাকালীন চোটে পড়েন বাহাতি এই পেসার। ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরি তাকে ছিটকে দেয় নেদারল্যান্ড সফরে। এশিয়া কাপের ঘোষিত পাকিস্তান স্কোয়াডে থাকলেও সেই চোট কাল হয়েছে শাহিনের।

পিসিবির প্রধান চিকিৎসক অফিসার ডা. নাজিবুল্লাহ সুমরো আশাবাদী অক্টোবরে আবারও ক্রিকেট মাঠে ফিরতে পারবেন শাহিন। পুনর্বাসনের সময় তার সব ধরণের সাহায্য সহযোগীতা করার আশ্বাস দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পুনর্বাসনের মাঝ দিয়ে গেলেও স্কোয়াডের সঙ্গেই থাকবেন আফ্রিদি। এশিয়া কাপে তার বদলি হিসেবে কাকে নিবে, তা দ্রুতই জানিয়ে দিবে পিসিবি। আগামী ২২ আগস্ট আমিরাতের উদ্দেশে রওয়ানা হবে বাবর আজমের দল।

চ্যানেল আই

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন