১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এসএমই খাতের উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার

প্রকাশিত: ১৮ January ২০২৩, ৮:৩৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
এসএমই খাতের উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে: রাজশাহী বিভাগীয় কমিশনার
বিজ্ঞাপন

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ বলেছেন, এসএমই খাতে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে। একই জিনিস যদি আমরা অন্যের দেখাদেখি করি সেটা কিন্তু সুপার হিট নাও হতে পারে। অতএব ভালো চলতে হলে, ভালো করতে হলে মান ভালো করতে হবে। তবেই সেই প্রডাক্ট চলবে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের আয়োজনে রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় বিভাগীয় এসএমই পণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নতুন উদ্যোক্তাদের সফল হওয়ার পরামর্শ দিতে গিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমরা যেন ভাবতে পারি, বুঝতে পারি এবং নিজের সীমানা যেন অতিক্রম করতে পারি। কারণ তাহলেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।

এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল, রাজশাহী সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান রিংকু এবং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চারজন উদ্যোক্তার হাতে বিভিন্ন ব্যাংকের ঋণের চেক তুলে দেন।

উল্লেখ্য এ বছর বিভাগীয় পর্যায়ে কেবল রাজশাহীতেই প্রথম এসএমই পণ্য মেলা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন