১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এসএসসির ফল প্রকাশ সোমবার

প্রকাশিত: ২৭ November ২০২২, ৪:৪৬ pm | বিভাগ: শিক্ষা, শীর্ষ সংবাদ, সব খবর
এসএসসির ফল প্রকাশ সোমবার
বিজ্ঞাপন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল ২৮ নভেম্বর প্রকাশিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, সোমবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হবে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন