১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

এস কে সিনহার অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৩ July ২০২৩, ৭:৪৪ pm | বিভাগ: আইন-আদালত, সব খবর
এস কে সিনহার অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর
বিজ্ঞাপন

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন দুদক প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালতত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ২০২১ সালের ১০ অক্টোবর মামলাটি দায়ের করেন।

মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

রাইজিংবিডি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন